শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

এআই যুগ পেরিয়ে আসছে এজিআই

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

দ্রুতগতিতে এগিয়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা ‘এআই’ এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়, বরং হয়ে উঠছে ভবিষ্যতের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানের ‘এআই’ কে ছাড়িয়ে শিগগিরই আসছে ‘এজিআই’ (AGI – Artificial General Intelligence) , এমন এক প্রযুক্তি, যা মানুষের মতো চিন্তা করতে পারবে এবং অনেক ক্ষেত্রে মানব মস্তিষ্ককেও হার মানাবে।

এখন প্রশ্ন হলো এআই ও এজিআই–এর পার্থক্য কী? বর্তমানে ব্যবহৃত এআই, যেমন, চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা চিত্র বিশ্লেষণকারী সফটওয়্যার সবগুলোই একেকটি নির্দিষ্ট কাজে পারদর্শী। এদের বলা হয় Narrow AI। তবে AGI বা General AI হলো এমন বুদ্ধিমত্তা, যা মানুষের মতো যেকোনো কাজ শেখার, বিশ্লেষণ করার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, এক কথায়, একটি মাল্টি-ট্যালেন্টেড মেশিন।

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা বলছেন, AGI আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই বাস্তবে রূপ নিতে পারে। Nvidia-এর CEO জেন্সেন হুয়াং দাবি করেছেন, “আগামী কয়েক বছরের মধ্যেই AI এমন সব জটিল কাজ করতে পারবে, যেগুলো এতদিন কেবল মানুষের জন্যই সম্ভব ছিল।”

একই ধরনের মন্তব্য করেছেন OpenAI-এর CEO স্যাম অল্টম্যান, যিনি বলেন, “আমরা জানি কিভাবে AGI তৈরি করতে হয় এবং আমরা সে পথেই এগোচ্ছি।”AGI-এর আগমন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, তেমনি এর সঙ্গে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জও যুক্ত। AGI যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তবে তা মানুষের কাজ, স্বাধীনতা এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ ইলন মাস্ক বহুবার এ বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, “AGI একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।” প্রযুক্তিবিদরা বলছেন, এখনই প্রয়োজন এজিআই নিয়ে সচেতনতা, গবেষণা এবং একটি নৈতিক ও নিরাপদ কাঠামো গড়ে তোলা, যাতে ভবিষ্যতের এই শক্তিশালী প্রযুক্তি মানুষের সহায়তায় আসে, বিরোধিতায় নয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!