শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

আকস্মিক ঝড়ে সব কিছু লন্ডভন্ড

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ওপর দিযে আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলার ওপর দিয়ে প্রায় আধঘণ্টা ধরে এ ঝড় বয়ে যায়। এতে লন্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি।

এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা।

বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায়সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।

পত্নীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।’ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!