শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জ থেকে ৬জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলায় “অপারেশন ডেভিল হান্ট” শুরু হওয়ার পরে বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা ও বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), শাল্লা থানার কান্দিগাও গ্রামের বাসিন্দা ও ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬), শাল্লা থানার ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!