বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআই প্রধানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) গুমের অভিযোগটি দিয়েছেন লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক।

নিজের গুম-নির্যাতন ও চাকরিচ্যুত হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাকে ২০১২ সালে সেনাবাহিনী থেকে গুম করা হয়। ৪৩ দিন আমাকে হাত-পা ও চোখ বেঁধে রাখা হয়। ২০১৮ সালের ৮ আগস্ট মিরপুরের ডিওএইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয়। তখন গুম করে রাখা হয়েছিল দেড় বছর। তারা বলেছে, চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে। আমার বিরুদ্ধে সাইবার আইনে ১১টি মামলা করা হয়েছে।

হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, সুইডেন ভিত্তিক অনুসন্ধানী পোর্টাল নেত্র নিউজে আমি তথ্য দেয়ার কারণেই আমাকে গুম করা হয়। আমি শহীদ জিয়াউর রহমানের চেতনা ধারণ করি, এটিও সত্য। তবে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমার প্রথম থেকেই ছিল। আমাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছিল, তবে আমি রাজি হইনি।
রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে দিয়ে তাকে চাপ দেয়ানো হতো জানিয়ে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের পরে আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করায় সেটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, শেখ হাসিনার নির্দেশে আমাকে গুম করা হয়েছিল। আমার কণ্ঠরোধ করার জন্যই গুম করা হয়। ডিজিএফআইয়ের লোভী কিছু কর্মকর্তার জন্য পুরো সংস্থা আজ প্রশ্নবিদ্ধ। ডিজিএফআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান আরও জানান, আয়নাঘরে (গুম করে রাখা হতো যেসব ঘরে) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে দেখেছি, মুক্তিযোদ্ধা ইসমাইলকে দেখেছি। আমার ব্যাচমেট সবাইকে আতঙ্কিত করে রাখা হয়েছিল। তিনি যোগ করেন, এখনও গুমঘরে কেউ কেউ আছে বলে ধারণা করি। ওখানে অনেকেই হয়তো মারা গেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!