বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ টি চাকু উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলে চিহ্নিত ছিনতাইকারী। এরা ভিন্ন ভিন্ন জায়গার হলেও সিলেটে সবাই ভাসমান বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)। সাইফুল জানান, এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!