সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তাপসী তাবাসসুম ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ সমন জারি করেন।

দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ ও আন্দোলনকে ‘বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে ওই আদালতে মানহানির মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে সমন জারি করে আদেশ দেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী খাদেমুল ইসলাম।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন।

যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। গত ৫ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম ঊর্মি।

সেখানে তিনি সরকারের ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। তার আগে আরেক পোস্টে তিনি ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং জুলাই-আগস্ট গণহত্যা সম্পর্কেও কটূক্তি করেন তার এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব‍্যাপক সমালোচনার মুখে পড়েন ঊর্মি। এ ঘটনায় গত ৬ অক্টোবর ঊর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!