সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অটোরিকশা চালকের ঝগড়ার জেরে সংঘর্ষে ১২ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:- বিশ্বনাথ উপজেলার টেংরা ও দক্ষিণ সুরমার পশ্চিম ভালকী বিলপার গ্রামে সি এন জি চালিত অটোরিকশার দুই চালকের ঝগড়ার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হন, তবে কেউ গুরুতর আহত হননি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার বিকাল ৩টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার লালাবাজারের পশ্চিমে নির্মাণাধীন ব্রিজে গাড়ি উঠানো নিয়ে দুই অটোচালকের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়।
এর জের ধরে মঙ্গলবার বিকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং মারামারিতে ১২ জন আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে রাতেই এলাকার মুরুব্বিরা বৈঠক করবেন বলে জানানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, দুই অটোচালকের ঝগড়ার কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে গুরুতর আহত কেউ নেই।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে সামাজিকভাবে সমাধান দেওয়ার জন্য প্রস্তুত। যদি কেউ আইনি সহায়তা চান, তবে পুলিশ সহযোগিতা করতে প্রস্তুত।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!