শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫ জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫ জন আটক করা হয়েছে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।

এর আগে ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ীর বাড়িতে ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ঘটনাস্থল থেকে মাদকসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০), ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা, ইয়াবা রাখার কালো প্যাকেট, ২০০ গ্রাম গাঁজা, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম।আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!