শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ডাকাতদলের হামলায় নিহত হয়েছেন শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী গ্রামীণ টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্সে মালিক বিএনপি নেতা মোঃ মহসিন মিয়া (৩৮)।

তিনি জেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত হাজ্বী আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে।

সোমবার সকালে মহসিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

এর আগে রোববার দিবাগত মধ্যরাতে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলার ঘটনা ঘটে।

এ হামলায় আহত মহসিন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মধ্যরাতে মোটরসাইকেল করে বাড়িতে যাওয়ার সময় ডাকাতদলের কবলে পড়েন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া। এ সময় ডাকাতদল মোটরসাইকেল, মোবাইল ও টাকা লুট করে নেয়।

এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ডাকাতদের হাত থেকে মোঃ ইলিয়াস মিয়া প্রাণে রক্ষা পান।

কিন্তু ব্যবসায়ী মহসিন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। পড়ে তাকে উপজেলার খেলার মাঠে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি দিলীপ কান্ত নাথ জানান- বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!