বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

এবার ৭২ দেশ থেকে ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন বিশ্ব ইজতেমায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা ময়দানে এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি অতিথি এসেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের আলেমদের বয়ান শুনছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।

শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক । সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল।

শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেন মাওলানা ফারাহিম, ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

পবিত্র জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খাতিব। আসরের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

এবার তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদের অনুসারীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!