শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

একম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি টাইগ্রেসরা।

১০৬ রানের বড় ব্যবধানে হেরে একম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।

এই ম্যাচে তিক্ত অভিজ্ঞতাও হয়েছে বাংলাদেশের মেয়েদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়ালো। টাইগ্রেসদের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে কিয়ানা জোসেফ ও ডিয়েন্দ্রা ডটিনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিয়ানা জোসেফ ৩৬ বলে ৬৩ ও ডিয়েন্দ্রা ডটিন করেন ২০ বলে ৪৯ রান।

জবাবে ব্যাট বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার। অধিনায়ক জ্যোতি আজ থেমেছেন মোটে ১০ রান করে।

স্বর্ণার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান।  নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!