রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বগুড়া-০৩, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা  (মঙ্গলবার) ২৮ জানুয়ারী বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তারেক রহমান বলেন, ‘আব্দুল মোমিন তালুকদার খোকা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন।

নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন।

বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

আব্দুল মোমিন তালুকদার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তিনি বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!