নিজস্ব প্রতিবেদক:- সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন। গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর থেকে দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহৃান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ঐসময় তিনি গনমাধ্যমকে অভিযান অব্যাহত থাকবে বলে জানালেও বর্তমানে “যেই কদু সেই লাউ” হাকারদের যন্ত্রনায় পথচারীদের অবস্হা করুন।হঠাৎ করে অভিযান বন্ধ করে দেয়াকে অনেকেই কোন দরবেশ বাবার ইশারা বলে মন্তব্য করছেন।

ফাইল ছবি
এদিকে নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজারসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে সেই পুরনো দৃশ্য। সবজি, ফল, কাপড়ের দোকান, জুতার দোকান, পানের দোকানসহ শত শত দোকান ফুটপাত দখল করে রেখেছে।
এতে নগরীরতে যানজট লেগেই থাকে। একদিকে যত্রতত্র গাড়ি পার্কিং, সিএনজি অটোরিক্সার ষ্ট্যান্ড, কার মাইক্রোর ষ্ট্যান্ড তার উপর ফুটপাত দখল এ যেন সিলেটবাসীর শ্বাস রদ্ধ করার মত অবস্হা।

ফাইল ছবি
বিশেষ করে নগরভবন, সিটি সুপার মার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনের ফুটপাতে অসহনীয় যানজট লেগেই থাকে। সিসিকের কয়েক ঘন্টার অভিযানে নগরবাসীর কিছুটা উপকার হলেও ফের ফুটপাত দখলের কারনে জনজীবনে আবারও দুর্ভোগ বেড়ে গেছে সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় সিলেটের বন্দর বাজার এর পেপার পয়েন্ট, সিটি পয়েন্ট কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট, ও জিন্দাবাজার মুখি কোর্ট থেকে জিন্দাবার পয়েন্ট পর্যন্ত পথচারীদের চলাচলে বিগ্ন ঘঠছে। সৃষ্টি হচ্ছে যানজট। যাতে অতিষ্ট হয়ে পড়েছেন সিলেটের নাগরিকরা।