নিজস্ব প্রতিনিধি:- সিলেটে নগরীর বালুচর এলাকায় হাবিবুর রহমান (৪২) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতের ঘটনায় মামলায় দায়ের করা হয়েছে। মামলায় উত্তর বালুচরের মৃত লাল মিয়ার ছেলে স্বপনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়।
শনিবার ২৫ জানুয়ারী সিলেট শাহপরান থানায় মামলা দায়ের করেন চুরিকাঘাতে আহত হাবিবুর রহমানের ভাই হাফিজুর রহমান হাফিজ।
মামলার এজাহারে সুত্রে জানা যায়, ঘটনার রাতে স্বপন ও অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র ও ধারালো চাকু নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হাবিবুর রহমানের গলায় চাকু ধরে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশে থাকা সব টাকা পয়সা দেওয়ার জন্য বলে।
এতে হাবিবুর রহমান অপারগতা প্রকাশ করলে স্বপনের হাতে থাকা চাকু দিয়ে হাবিবুর রহমানের পিঠে আঘাত করে এতে হাবিবুর রহমান মাঠিতে লুটিয়ে পড়েন।
তিনি রক্তাক্ত জখমি হন। এসময় দোকানের ক্যাশে থাকা ১১,২৩০ টাকা লুট করে নিয়ে চলে যায়। যাওয়ার সময় এসময় ঘটনা কাউকে না জানাতেও প্রাননাশের হুমকি দেয়।
পরে হাফিজুর রহমান তার ভাই হাবিবুর রহমানকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করান। চিকিৎসা শেষে তিনি শাহপরান থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করব।
তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যাক্তি স্বপনও একটা অভিযোগ দিয়েছেন। আমরা উভয়ের অভিযোগ তদন্ত করে দেখব।