বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আবর্জনার ভাগাড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মাছ আরদ ভেতরেই আবর্জনার ভাগাড়।

প্রতিদিন বিভিন্ন দোকানের ময়লা ফেলে দূর্গন্ধ সৃষ্টি করায় সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, পথচারীদের ভোগান্তি বেড়েছে।

বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা জানান, জগন্নাথপুর বাজার বাজারের মাছ আড়তে প্রতিনিয়ত বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারজুড়ে।
জগন্নাথপুর বাজারে মাছ বিক্রেতা সনজিত দাস বলেন, প্রতিনিয়ত আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারি, ক্রেতা, ব্যবসায়ী, মুসুল্লীদের দুর্ভোগ কমেনি। আমরা নিয়মিত টাকা দিচ্ছি।
ক্রেতা দিলোয়ার বলেন, উৎকট গন্ধের কারণে বাজারে বেশ কিছুক্ষণ অবস্থান করে বাজার করা সম্ভব হয়না। বাজারের বাতাসে এতটাই উৎকট গন্ধ যে, এখানে স্বস্তির সঙ্গে কেনাকাটা করতে পারছি না।
জগন্নাথপুর পৌরশহরের স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী, স্মার্ট এপারেল,স্বত্বাধিকারী শাহরিয়ার হোসেন বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় যখন মুরগি ক্রয় করার উদ্দেশ্যে মুরগি পট্টিতে যাই সেখানে পরিবেশ দেখে আর মুরগি কেনার স্বাদ থাকে না।
মনে হয় না নিয়ে চলে যাই। কারণ চোখের সামনে মুরগির উচ্ছ্বিষ্ট অংশ যেখানে সেখানে পড়ে থাকে আর দুর্গন্ধে দাঁড়ানো যায়না। আমি ভেবে অবাক হই যারা মুরগি বিক্রি করে তারা তো একদিনের জন্য ব্যবসা করতে আসেনি সুতরাং যেহেতু ব্যবসাটি দীর্ঘসময়ের তাই সকল ব্যবসায়ী উচিত এখানে পরিবেশের প্রতি যত্নবান হওয়া।
উপজেলা জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন নেই।
তবে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে অচিরের ডাম্পিং স্টেশন করা হবে। মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও ধোঁয়া দেওয়ার কোনো নিয়ম নেই। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিব।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!