মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

দুঃসময়ে বাড়ি বিক্রি অক্ষয়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অনেকদিন থেকেই সিনেমার ক্যারিয়ারে বইছে ফ্লপের বন্যা। এক এক করে অক্ষয়ের ফ্লপ ছবির তালিকাও অনেক লম্বা।

‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিগুলো রয়েছে।

এদিকে শুক্রবার মুক্তিপ্রাপ্ত নায়কের ‘স্কাই ফোর্স’-এর  প্রথম দিনের ব্যবসার গ্রাফ যদিও আশা জাগাচ্ছে। আবার এসবের মাঝেই শোনা গেল, বোরিভালির শখের বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় কুমার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অক্ষয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে তিনটি ঘর, স্টুডিও-সহ চোখধাঁধানো অন্দরসজ্জা।
দিন তিনেক আগে সেই বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অভিনেতা। প্রায় আড়াই কোটি দিয়ে কেনা অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন ৪.২৫ কোটি রুপিতে।
অনেকদিনই বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না বলিউড খিলাড়ি।
যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছে দর্শকরাও।
সমস্যা কোথায় অভিনয় না কন্টেন্ট? প্রশ্ন উঠেছে বারবার। এরপরও তার পাইপলাইনে একের পর এক ছবি রয়েছে। তবুও কেন বোরিভালির বাড়ি বিক্রি করলেন খিলাড়ি?
জুহুতে অক্ষয়-টুইঙ্কলের যে বাংলো রয়েছে, সেটা যেন আস্ত একটা উদ্যান। সমুদ্রমুখী সেই বাংলো যত্নে সাজিয়েছেন তারা। এছাড়াও গোয়াতে পর্তুগিজ স্টাইলের একটি ভিলা রয়েছে তারকা দম্পতির।
মাঝেমধ্যে সেখানে দুই সন্তান আরব, নীতারাকে নিয়ে সময় কাটান অক্ষয়-টুইঙ্কল। এছাড়াও কানাডাতে নাকি বিপুল সম্পত্তি রয়েছে অক্ষয়ের। হয়তো এসবের কাছে বোরিভালির বাড়িটি অপ্রয়োজনীয় মনে করেছেন নায়ক।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!