শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জুলাই-আগস্টে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে : জিয়াউলের আবেদন খারিজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল আহসানের করা আবেদনও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের হত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো কোনো আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। শুধু খালাসই চাননি বিচারিক প্রক্রিয়া অবৈধ দাবি করে আদালতে আবেদনও করেন তিনি।

একাধিক অভিযোগ নিয়ে কারাগারে থাকা সাবেক এ সেনা কর্মকর্তার আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যার বিচার চলতে পারে না।

কেননা জুলাইয়ে যা হয়েছে তা যুদ্ধ নয়, রাজনৈতিক সংঘাত। শুধু তাই নয়-সরকার এবং বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এ সেনা কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!