বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল নারীর : গ্রেফতার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজমা পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি নিহতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়িক কাজের জন্য কয়েকমাসের কথা বলে নাজমার কাছ থেকে ৭ লাখ টাকা ধার নেন।

মাসের পর মাস পেরিয়ে গেলেও নাজমার পাওনা টাকা ফেরত দেননি তিনি। পরে বিষয়টি নিয়ে এলাকায় বৈঠক হলে শুক্রবার (১৭ জানুয়ারি) নাজমার টাকা তিনি ফেরত দিবেন বলে উপস্থিতদের আশ্বস্ত করেন।

ওসি আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন সোহাগ।

শনিবার সকালে নাজমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।

রোববার সকালে নাজমার মরদেহ ময়নাতদন্তে ও গ্রেফতার সোহাগ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!