শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার করে পাচ্ছেন আম্পায়ার সৈকত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বছরজুড়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় দারুণ কিছু সিদ্ধান্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই চলমান বিপিএলে অন্য আম্পায়ারদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পাচ্ছেন এই আম্পায়ার।

বিপিএলে ম্যাচপ্রতি সৈকত ২০০০ ডলার করে পাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। অবশ্য কেবল বাংলাদেশি এই আম্পায়ারই নন, আইসিসি এলিট প্যানেলের সব আম্পায়ারের জন্যই বিপিএলে একই বরাদ্দ রয়েছে।

ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আইসিসি এলিট প্যানেলের যেকোনো আম্পায়ারই বিপিএলে একেকটি ম্যাচ পরিচালনার জন্য ২ হাজার ডলার করে পাবেন। অর্থাৎ, কেবল সৈকতই নয়। এর আগে শুরুতে তাদের পারিশ্রমিক ১৫০০ ডলার ধরা হয়েছিল, পরে সেটি বাড়িয়ে ২ হাজার ডলার করা হয়।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তবে আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে যাবেন বলে বিপিএলের ফাইনালে থাকতে পারবেন না তিনি।

এদিকে, বিপিএলে মাসুদুর রহমান মুকুলসহ বাংলাদেশি ও বিদেশি আম্পায়াররাও ম্যাচ পরিচালনা করছেন। টুর্নামেন্টটিতে আগে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক ছিল ম্যাচপ্রতি ৩৫ হাজার টাকা করে।

এবার সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বিদেশি আম্পায়ারদের জন্য ম্যাচপ্রতি বরাদ্দ ৬০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা করে। আগের মৌসুমের বিদেশিদের পারিশ্রমিকও ১০০ ডলার করে বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!