শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

পিএসএলে দল পেয়ে যা বললেন রিশাদ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। সেখানে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস।

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার লিটন দাস। রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। আর লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

দল পাওয়ার পরদিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি রিশাদ। এ সময় তিনি বলেন, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু আশা করি না, আইপিএল বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সেটা আসবে আমি চেষ্টা করবো।

দল পাওয়ার খবরে খুব স্বাভাবিক ছিলেন জানিয়ে এই টাইগার লেগ স্পিনার আরও বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলছিল যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো। আমি আগে থেকেই ভাবছিলাম আমাকে নেওয়ার সুযোগ ছিল। ফলে নরমাল ছিলাম।’

বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি রিশাদ। সেখানে গেলে আরও ভালো হতো কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছিনা (কী ভালো হত)। আল্লাহ লিখে রাখছেন যাই নাই এজন্য সেজন্য সামনে ভালো কিছু হবে। তাই ভাবছি না গেলে কী ভালো হত, না হত।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!