বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা: প্রধান উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান ড. ইউনূস।

রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে দেওয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানানো হয়েছে।

রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার করা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় আপনার প্রচেষ্টার প্রতি (আমাদের) প্রধানমন্ত্রীর জোরালো সমর্থন রয়েছে।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে। এ বিষয়ে ড. ইউনূস বলেন, তারা একটি উদাহরণ, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চান।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!