শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

উত্তাপ ছড়ানো ম্যাচে জয় পেল সিলেট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:_খুলনা টাইগার্সকে জয়ের পথে রেখেছিলেন মোহাম্মদ নাওয়াজ। তাকে আউট করে তানজিম হাসান সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।

এরপর পরিস্থিতি হয় কিছুটা উত্তপ্ত। তবে সিলেটের বাকিরা এসে সামাল দেন পরিস্থিতি। এমন উত্তাপ ছড়ানো ম্যাচে দারুণ এক জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। খুলনাকে ৮ রানে হারিয়েছে স্বাগতিক সিলেট।

রোববার (১২ জানুয়ারি) টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাট করে জাকির হাসান ও রনি তালুকদারের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট।

রনি ৪৪ বলে ৫৪ রান করেন। এছাড়া জাকির ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে করতে অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও ছিলেন ধীরগতিতে আর বাকীরা ছিলেন ব্যর্থ।
মিডল অর্ডারে ১৮ বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশা দেখান মোহাম্মদ নাওয়াজ। কিন্তু তানজিম সাকিবের বলে আউট হয়ে ফিরে যান তিনি।
শেষ দিকে ১৬ বলে ২৮ রান করে খুলনাকে লড়াইয়ে রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে শেষ পর্যন্ত ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে খুলনাকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!