রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ফ্যাসিবাদী সরকার ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে : মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

সব সম্পদ লুট করে তারা বিদেশ পাচার করেছে।  প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে এবং ১৫ বছরে প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না।  এ দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মত দেশ গড়ার সুযোগ এসেছে, ছাত্র-জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, দিনাজপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর. ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষার্থী মতিউর রহমান প্রমুখ।  স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস মিয়া।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম একসময় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!