বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

আজ থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা সজাগ রয়েছেন।
সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!