সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্ররতিনিধি:- হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপে গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।

নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা সবাই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে আকিজ ভেঞ্চারের ওই কারখানায় গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করছিলেন প্রকৌশলীসহ কয়েকজন শ্রমিক। এসময় হাঠাৎ করে বিকট শব্দে গ্যাসের লাইনে বিষ্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ।

ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় মিজান গাজী ও মাহফুজ মিয়া নামে দুই জনের। আশঙ্কাজনক অবস্থায় আরো কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন একজন ও পথে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পরপরই আকিজ ভেঞ্চার লিমিটেড নামে ওই কোম্পানিটির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা আটকে দেন কোম্পানির ভেতরে যাওয়ার প্রবেশপথ।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। আজ সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!