শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

এবার বিপিএলে ‘টাইমড আউট’ নাটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে আলোচনায় ছিল ‘টাইমড আউট’। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান।

সেই ‘টাইমড আউট’ এবার দেখা গেল চলমান বিপিএলে। তবে সাকিবের মতো ‘টাইমড আউট’ করেননি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল চিটাগাং কিংস। ইনিংসের সপ্তম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নাওয়াজ। প্রথম বলেই স্বদেশী হায়দার আলিকে সাজঘরে পাঠান নাওয়াজ। এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল।

তবে ব্যাট হাতে মাঠে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে। মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে ‘টাইমড আউটের’ আবেদন করেন খুলনার অধিনায়ক মিরাজ। সেই ডাকে সাড়া দেন আম্পায়ার।

‘টাইমড আউট’ হয়ে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল। পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন। স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে। কর্নেল নিজেও ‘থামসআপ’ দেখান। এ ছাড়া মাঠের বাইরে থাকা কিংস কর্ণধার সামির কাদের চৌধুরীকেও দেখা যায় কিছুটা স্বস্তিতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!