মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট জেলা প্রেসক্লাবকে ফের আওয়ামী ঘাটি বানানোর স্বপ্ন দেখছে দোসররা!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- রাত পোহালেই সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন। আগামীকাল শনিবার সকাল থেকেই শুরু হবে এই ভোটাধিকার প্রয়োগ। এ নিয়ে আবার সংশয় বিরাজ করছে সিনিয়র-জুনিয়র মুলধারা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে। আওয়ামী শাসনামলে গড়ে তোলা প্যানেল’র নেতৃত্বদানকারী মঈন, সাবেক সভাপতি ও সেক্রেটারি এখনও মাঠে জোর লোবিং চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, প্যানেল গ্রুপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক সভাপতি ও সেক্রেটারি অল্প সময়ে বনে গেছেন পাহাড় সম সম্পত্তির মালিক।

অবৈধ পন্থায় গড়ে তোলেছেন এসকল সহায় সম্পত্তি। গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশন (দুদক)’র নজরদারি এড়িয়ে আবারও তারা সেই পুরনো চেহারায় মাঠে ফেরার অপচেষ্টা করছেন। পুনরায় তারা তাদের মনমতো অযোগ্য প্রার্থীদের প্রেসক্লাব নির্বাচনে জয়ী করে আনার মিশনে ব্যস্থ্য রয়েছেন।

সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগের এই কতিপয় কথিত দোসররা অতীতেও একই কায়দায় লোক দেখানো নির্বাচন ব্যবস্থার আয়োজন করেছেন। বর্তমানে আওয়ামী দোসররা নিজেদের আত্মরক্ষায় খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন।

তারা দায়িত্বকালীন সময়ে নিজেদের পাকাপোক্ত করতে অন্তত প্রায় ৪০ জন ভোটার সদস্য তৈরী করেন। তৎকালীন সময়ে তাদের সঙ্গে সৎ যোগ্য প্রার্থী হিসেবে যে বা যারা পাল্লা দিতে আসত তাদের কপালে জুঠতো বৈষম্য সৃষ্টি আর ভোট বিহীণ বাক্স।

প্যানেল গ্রুপদের গুমের ঘরে রেখে কৌশলে তারা হাতিয়ে নিতেন এসব ভোট। এরপরে জেলা প্রেসক্লাবের সকল ধরণের সুযোগ সুবিধা ভোগ করতেন তারা নিজেই। আওয়ামী শাসনামলে দেশ বিদেশ পরিদর্শনের সুযোগ করে নিয়েছিলেন ওই কুক্ষিগত ভদ্রবেশি সিন্ডিকেট গোষ্ঠি।

প্রশাসনের কোনও নিমন্ত্রণ/চিঠি আসলে মুলত তাদের হাতেই থাকতো সেই রিমট কন্ট্রোল। অনেক সময় ফোন কলেও কাজ সেরে থাকতেন।

সূত্রটি জানায়, এবার বৈষম্যের শিকার সেই প্যানেল নড়েছড়ে বসেছে। নিত্য নতুন পরিবেশ ফিরিয়ে আনতে ভোটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও প্যানেল গডফাদাররা আগের ভুমিকায় কাজ করলেও তাদের অনিয়ম দুর্নীতির খতিয়ান ভোটারদের সম্মূখে কিছুটা হলেও ধরা পড়েছে।

এবারের নির্বাচনে তারা পরিচ্ছন্ন প্রার্থী বেছে নিতে পারেন। এসময় তারা জানান, সংবাদকর্মীদের মধ্যে প্রতিহিংসা বিভেধ ও গ্রুপ সৃষ্টি করায় পুরো সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ব্যবস্থাকে বিনষ্ট করে দেয়া হয়েছে।

তাদের মতে এ থেকে উত্তরণ পেতে হলে এই নির্বাচনের কোন বিকল্প নেই। পাশাপাশি অনিয়ম দুর্নীতিকারীদের মুখোশ উন্মোচনে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।

এদিকে সরেজমিন অনূসন্ধানে জানা গেছে, বেশ কয়েকজন সংবাদ কর্মীর উপরে মোকদ্দমা ঝুলছে। কিন্তু অদৃশ্য কারনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের বিরুদ্ধে কোন যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করছেনা।

এই নির্বাচনে এর একটি বড়ও প্রভাব পড়ছে। এতে সাংবাদিক পরিচয়দানকারী অপরাধী ব্যক্তিরা মাথা ছাড়া দিয়ে উঠছে। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের পর ইউনূস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে এসকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকলেও রহস্যজনক কারনে সিলেট জেলা প্রেসক্লাবের এই কতিপয় কথিত সংবাদকর্মীরা থেকে যাচ্ছে আইনের ধরা ছোঁয়ার বাহিরে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!