শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- দু’টি পাতা একটি কুড়ির শহর পবিত্র নগরী সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত লাল দল সিলেট ও সবুজ দল সিলেটের মধ্যে টসে জিতে ফিল্ডিং নেন লাল দল সিলেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২.৩০ মিনিটের সময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,  সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী,  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এর আগে, ক্রিকেট টুর্নামেন্টটি উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দর্শকরা দল বেঁধে মাঠে ডুকছিলো।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম জানান, বেলা যত গরাবে মাঠে দর্শকদের সমাগম ততই বাড়বে। দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!