প্রথম সকাল ডেস্ক:- বিভিন্ন গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ে সিলেট মহানগর বিএনপির সাবেক পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লল্লিক আহমদ চৌধুরী বলেছেন, বিগত কিছু দিন যাবত বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে কিছু তথ্য প্রকাশিত হচ্ছে যা অত্যন্ত দুঃজনক।
একটি চক্রান্তকারী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সিলেটের একজন রাজনীতিবীদ অপহরণের ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে। বিষয়টি সম্পন্ন তাদের পারিবারিক বিষয়। কিন্তু আমি এ ধরনের ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। মনগড়া মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
আমি জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য হিসেবে দীর্ঘ দিন থেকে আন্দোলন সংগ্রামসহ সকল ধরনের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছি। সমাজের গরীর অসহায় মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়েজিত রেখেছি। একটি মহল ফায়দা হাসিলের জন্য গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
যাতে আমাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে তারা একাই অধিপত্য বিস্তার করতে পারে। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছি করে যাবে ইনশআল্লাহ। আমাকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন না করতে আমি অনুরোধ জানাচ্ছি।
যদি আইনশৃঙ্খলাবাহিনী তদন্ত সাপেক্ষে আমার সম্পৃক্ততা পান আমি নিজ ইচ্ছা দলের সকল পদ থেকে সরে দাড়াবো আমি চাই না আমার জন্য দলের সুনাম ক্ষুন্ন হউক। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।