প্রথম সকাল ডেস্ক:- ঢাকা মেট্রোকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর বিভাগ।
দ্বিতীয় কোয়ালিফায়ারে এবার খুলনাকে ৩৮ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে মেট্রো। তাই ফাইনালে আবারও লড়াইয়ে নামবে রংপুর ও ঢাকা মেট্রো।
রোববার (২২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। প্রথমে ব্যাট করে নাইম শেখের ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে তারা। ৫৩ বলে ৫৭ রান করেন নাইম।
১২০ রানের মামুমি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই খুলনার ইনিংসে হানা দেয় বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। আরেক অফ স্পিনার আলিস আল ইসলাম হয়ে উঠেন দুর্বোধ্য।