শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নতুন ভোটার হতে লাগবে যেসব তথ্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভোটার তালিকার বাইরে থাকা যোগ্য নাগরিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোন কারণে ভোটার তালিকাভুক্ত হতে পারেননি; তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন-
• ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।
• জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
• নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
• এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
• ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

সবশেষ গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!