শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- চলছে অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের বোর্ডার–গাভাস্কার টেস্ট সিরিজ। এই সিরিজের তৃতীয় টেস্ট শেষে হুট করে ক্রিকেটকে বিদায় জানালেন স্কোয়াডে থাকা রবিচন্দ্র অশ্বিন।

ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন, জায়গা হয়নি পার্থে সিরিজের প্রথম টেস্টেও। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাই দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।

৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। দেশটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্যাট হাতেও অবদান একেবারে কম নয়; করেছেন ৪৩৯৪ রান।।

টেস্টে ৬টি সেঞ্চুরিও আছে তাঁর। বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার। অবসর নেওয়ার আগমুহূর্ত পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭)।

বৃষ্টিবিঘ্নিত এই টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আসেন রবিচন্দ্রন অশ্বিনও। সেখানেই অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে শেষ হলো ভারতের জার্সিতে এই অফ স্পিনারের ১৪ বছরের ক্যারিয়ার।

টেস্টেই বেশি আলো ছড়ানো অশ্বিনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১০ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!