বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

এক মাসের জন্য মাঠের বাইরে ইয়ামাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বড় ধাক্কাই খেয়েছে  বার্সেলোনা। ডান পায়ের গোড়ালির চোটের কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে তলানিতে থাকা লেগানেসের কাছে ০-১ গোলের ব্যবধানে হারের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ডাক্তারি পরীক্ষার পর এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিবৃতিতে বার্সা জানিয়েছে,  ‘লেগানেসের বিপক্ষে ম্যাচে প্রথম দলের খেলোয়াড় লামিনে ইয়ামাল তার ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। টেস্টে অগ্রবর্তী ইন্টারটিবায়োফিবুলার লিগামেন্টে গ্রেড ১ ইনজুরি ধরা পড়ে। ফলে আনুমানিক তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপের আগে ইয়ামালের ফেরার আশা করছে বার্সেলোনা। যদিও তার সম্ভাবনা কম। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সেমিফাইনালে তাকে পেতে চিকিৎসা এরই মধ্যেই শুরু করেছে ক্লাবটি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!