সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় সিলেটে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে র‌্যালী সহকারে নানা শ্রেণি পেশার মানুষ আসেন শহীদ মিনারে। সোমবার সকালে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।

সোমবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ও মহানগর ইউনিট। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।

এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটিসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে।

এছাড়াও সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যাংক বিমা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণিপশোর মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!