মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনাকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (১৪ ডিসেম্বর) জেলেনস্কি বলেছেন, আমাদের কাছে ইতোমধ্যে প্রাথমিক তথ্য আছে যে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে।

তিনি আরও বলেছেন, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানান তিনি।

এদিকে রোববার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাতভর রাশিয়ার ১৩টি ড্রোন ভূপাতিত করেছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সীমান্তবর্তী অঙ্গল কুরস্ক এবং বেলগোরদে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজার ২৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!