মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দাসের বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সেচ্ছাসেবকদলের সদস্য নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি:- মৌলভীবাজারের বড়লেখা থানার দাসের বাজারে মোটর সাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আবু সুফিয়ান মুন্না (২১) নামের এক যুবক। নিহত মুন্নার বাড়ি বড়লেখা থানার ২ নং দাসের বাজার ইউনিয়নের শংকরপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল আজিজ। সে ২ নং দাসের বাজার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য ছিল।

মুন্নার মামাতো ভাই ফাহিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেলে করে আবু সুফিয়ান মুন্না দাসের বাজার যাওয়ার পথে পিছন থেকে অপর দুটি মটর সাইকেল মুন্নার মটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সুফিয়ান মুন্না মটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

প্রচুর রক্তক্ষরনের ফলে মুন্না ঘটনাস্হলেই মারা যান। ঘটনার পর পরই অপর দুই মটর সাইকেলের আরোহী মটর সাইকেল রেখে পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে মটর সাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে। মুন্নার পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, ৩ ভাই ১ বোনের মধ্যে মুন্না ছিল সবার বড়। পরিবারের বড় ছেলেকে হারিয়ে পিতা আব্দুল আজিজ বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে মটর সাইকেল  আরোহীর বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!