শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা জানালো রংপুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিপিএলে সবশেষ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে আসন্ন আসরে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এমনকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

শনিবার (৫ অক্টোবর) সাকিবের বিপিএলে খেলা প্রসঙ্গে কথা বলেছেন রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। তিনি বলেন, ‘সাকিব বিপিএলে খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই। এটা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না।

দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে। আমরা বুঝতে পারব, পরিষ্কার ধারণা পাব। যে দক্ষিণ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে। এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে, আমরা তো চাইছি রাখতে। কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে।

শাহনিয়ান তানিম আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!