সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মিথ্যা মামলায় জামিন পেলেন মান্নান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় জ্বালানি ও কার্যালয়ের মালামাল চুরির অভিযোগের মামলায়ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।

সোমবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল কবির রুমেন জানান, ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দাবি করেন, বিএনপি নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।
গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গেল চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে জেল খেটেছেন এমএ মান্নান। গেল ১০ অক্টোবর ছাড়া পান তিনি। এর আগে  গত ১৯ সপ্টেম্বের রাতে শান্তগিঞ্জ উপজলোর নজি বাড়ি থেকে গ্রপ্তোর করা হয়েছিল তাঁকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!