শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ময়নুল সভাপতি, মুহিম সাধারন সম্পাদক নির্বাচিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট  বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্টিত হয়েছে।শনিবার ২৩ নভেম্বর দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট ট্রাক টার্মিনালে নির্বাচন অনুষ্টিত হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গ্রহন শেষে গননা শুরু হয় বিকাল ৫ টায় আর শেষ হয় ভোরবেলা। এবার নির্বাচনে ১৫টি পদে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

৯৫৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের ভোটে যারা নির্বাচিত হলেন:- সভাপতি:- হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি:- মোঃ সাহেব আলী, সহ সভাপতি:- মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক:-মোঃ আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক:- আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক:- মাহবুর রহমান মবু, সাংগঠনিক সম্পাদক:- আবুল হাসনাত, প্রচার সম্পাদক:- মোঃ হারিছ মিয়া, কোষাধক্ষ্য:- মোঃ আব্দুস শহিদ।

কার্যকরি সদস্যরা হলেন:-  আব্দুল আজিজ, আহাসান ইব্রাহিম, আতিক আহমেদ, সাইফুল ইসলাম, মোঃ ফরিদ মিয়া।  নব-নির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন ও  শুভেচ্ছা জানান। এবং বলেন, শ্রমিকদের সুখ দুংখের সাথী হয়ে আমরা কাজ করে যাব।

এর আগে ২বার এ নির্বাচন স্থগিত হয়েছিল বিভিন্ন কারণে। এবার নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ছিল। পুলিশ এবং সেনাবাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মত। এ নির্বাচনের নির্বাচন উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রনজিত দত্ত।

এদিকে রোববার ভোর ৬ টার দিকে ফলাফল ঘোষনার পরপরই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে

বিজয়ী সভাপতি ময়নুল ইসলামের নির্বাচনী অফিসে হামলা চালায় একদল দুর্বৃত্তরা। হামলাকারিরা চেয়ার টেবিল ভাঙচুর করে। ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। এসময় তারা ময়নুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পৌছলে হামলাকরিরা পালিয়ে যায়

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!