জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোখলেছুর রহমান আখঞ্জি।
মামলার এজহারেে উল্লেখ করা হয়- রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯ টার দিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়।
এসময় বিএনপির অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা ও ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায় ।