রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গোয়াইনঘাটে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:- গোয়াইনঘাটে পানিতে ডুবে মিম আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে।

সোমবার দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু মিম দুপুরে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের ডোবায় পানিতে পড়ে যায়। স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডুবায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!