শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে অনিমা রানী দেব (৭৫) ও তার ছেলে নিপেশ চন্দ্র দেব (৫৫) বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তারা নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব এর মা ও ভাই।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর প্রানেশ দেব এর অনিমা রানী দেব ঘরের মধ্যে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ঠ হলে তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় মাকে বাচাঁতে গিয়ে নিপেশ চন্দ্র দেব জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে বেঁচে যান দুর্গা চরণ দেব।
পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামাল হোসেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!