বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

ইনজুরির জন্য ছিটকে গেলেন লিসান্দ্রো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লিসান্দ্রো মার্টিনেজ। দলে ডাক পেলেও আর্জেন্টিনার জার্সিতে খেলা হচ্ছে না তার। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোটে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।
উল্লেখ্য, চলতি বছর আর্জেন্টিনার খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। তবে ইনজুরিতে ১৫ নভেম্বর প্যারাগুয়ে ও ২০ নভেম্বর পেরুর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ মিস করবেন এই তারকা।
অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!