শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তারেক রহমানের পিএস নূরউদ্দিন অপুর জামিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল বলেছেন, মামলাটি অসার ও অসত্য। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন র‌্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। ২০২১ সালের ১৩ জুন চার্জশিট দেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত করার কোনো উপাদান না পাওয়ায় অপুকে খালাস দিয়েছেন আদালত।

আইনজীবীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত হয়ে এ মামলা করা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। অসুস্থতার গ্রাউন্ডে জামিন চাওয়া হলেও দীর্ঘদিন তাকে জামিন দেওয়া হয়নি। অবশেষে ট্রাইব্যুনাল তাকে খালাস দিল। মিয়া নুরউদ্দিন অপু ৬ বছর ৭ মাস কারাগারে বন্দী ছিলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি।

আইনজীবীরা আরও বলেন, কথিত মানি লন্ডারিং ও নিবর্তনমূলক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হয় অপুকে। সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হলেও তার কোনটিই প্রমাণ করতে পারেনি শেখ হাসিনার আদালত।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!