প্রথম সকাল ডেস্ক:- বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে বা সরকার আসতে সহযোগিতা করলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা। দাওয়াত ও তাবলীগের হেফাজতের লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাওলানা ফজলুর করিম কাসেমী বলেন, ১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে। তাবলীগ জামায়াতের মারকাজ কাকরাইল মসজিদে এখন থেকেই তাকে প্রতিহতের প্রস্তুতি নিয়েছে।
এদিকে আগামী ১৫ নভেম্বর কওমি মাদরাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দিন (সাদপন্থী)। ৯ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।