বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া : পরিবেশ উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বায়ু দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এ নিয়ে অধিদফতরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না বলেও নিশ্চিত করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এদিন পরিবেশ অধিদফতরের নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রতিও জোর দেন পরিবেশ উপদেষ্টা।
এ সময় বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার জানান, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পুরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!