শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেয় কাতালারা। এমন দুর্দান্ত জয়ের পর এবার প্রতিদ্বন্দ্বী

এসপানিওলকে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে বার্সা। এতে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো ইয়ামাল-রাফিনিয়ারা।

রোববার (৩ নভেম্বর) অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে স্পেনে বন‍্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে দু’দল। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় গোলের দেখা পায় বার্সা। লামিনে ইয়ামালের ডিফেন্স চেড়া অসাধারণ এক পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন দানি ওলমো।

এরপর ম্যাচের ২৩ মিনিটে ফের গোলের দেখা পায় কাতালানরা। মাঝমাঠ থেকে বাড়ানো বল চিপ করে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচের ৩১ মিনিটে ফের গোলের দেখা পান ওলমো। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

এরই মাঝে দুইবার বল জালে জড়ায় এস্পানিওল। হ্যান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্সে অফসাইডের ফাঁদে পড়ে তারা। ম্যাচের ৬৩ মিনিটে জাভি পুয়াদোর গোলে ব্যবধান কমায় এস্পানিওল।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১২ ম‍্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!