মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

তিনি বিএনপি নেতা নাকি যুবলীগ নেতা?

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সাজ্জাদুর রহমান মুন্না যাকে গ্রেফতার করা হয়েছিল ৩০ অক্টোবর দিবাগত রাতে সোনার পাড়ার নবারুন-০৬ নং বাসা থেকে। তার বিরুদ্ধে ছিল সিলেট কোতয়ালী মডেল থানায় দায়ের করা মামলা যার নং-০৬ (০৯)২০২৪)।

তাকে আটকের পর আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত ৪ আগষ্ট বিকেলে সিলেট নগরীর চারাদিঘীরপারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর  কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনালকোড ১৮৬০তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় এ মামলাটি দায়ের করেন নগরীর চারাদিঘীরপার আল আমিন-৬৪ আবাসিক এলাকার হাবিব উল্লা’র ছেলে ও ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলাল আহমদ (৪৫)। মামলা নং ০৬ (০৯)২০২৪)।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে দায়ের হওয়া এ মামলায় ১১৮জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০জনকে আসামি করা হয়। এ মামলারই ১১৬ নং আসামি সাজ্জাদুর রহমান মুন্না (৩২)।

কিন্তু হঠাৎ করে গ্রেফতারের পর তার রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কেউ বলছেন আটক মুন্না ফিনল্যান্ড বিএনপি নেতা কেউ বলছেন তিনি সিলেট ৩ আসনের পলাতক আসামী এমপি হাবিব হেসেনের ঘনিষ্টজন আবার কেউ কেউ বলছেন সে যুবলীগ নেতা।

তবে বিভিন্ন সুত্র থেকে পাওয়া ছবি দেখে বুঝা যায় তিনি আওয়ামিলীগের সাথে জড়িত। কয়েকটি সুত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, তিনি মামলা থেকে বাঁচতে এখন বিএনপি নেতা সাজার অভিনয় করছেন।

তিনি যুবদলের মামলায় গ্রেফতার হয়ে যুবলীগ থেকে কিভাবে হয়ে গেলেন বিএনপি নেতা! বর্তমানে কারাগারে বন্দি সাজ্হাদুর রহমান মুন্নার রাজনৈতিক পরিচয় কি! তিনি বিএনপি নেতা নাকি যুবলীগ নেতা এ নিয়ে সুষ্টি হয়ছে ধ্রুমজাল!!

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!