মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ইসরাইলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স । তবে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বুধবার (৩০) অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহর নিউজ।

ইসরাইলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স । তবে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বুধবার (৩০) অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহর নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইহুদিবাদীদের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে, ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের উত্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।
গাজায় ইসরাইলি গণহত্যায় ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসাবে এই ড্রোন হামলাটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে।
গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।
ইসরাইল এবং যুক্তরাষ্ট্র জোটের সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্রগোষ্ঠী তৈরি করছে ইরান। গত কয়েক দশকে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনের মতো দেশগুলোতে ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী গড়ে তুলেছে দেশটির কুদস ফোর্স।
ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইরানপন্থি তেমন একটি সশস্ত্র গোষ্ঠী।  সম্প্রতি হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইসরাইলকে লক্ষ্য করে বেশ কিছু আক্রমণ চালায় তারা।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!