সুনামগঞ্জের তাহিরপুর থানার চার পুলিশের বিশেষ অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ দেখিয়ে এক যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে তাহিরপুর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন থানায় কর্তব্যরত এক এসআই।
মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মাদক বিক্রেতা সাজিয়ে আসামি করা হয়েছে তাহিরপুর উপজেলার সদরের মধ্য তাহিরপুরের হবি রহমানের ছেলে আমান উল্লাহকে। মামলা সুত্রে জানা গেছে, শনিবার সন্ধায় তাহিরপুর থানার এসআই পংকজ দাশ সাথে থাকা ৩ কনষ্টেবল সহ চার জনকে মাদক বিরোধী বিশেষ অভিযানে দায়িত্বরত দেখিয়ে উপজেলা সদরের মধ্য তাহিরপুরের যুবক আমান উল্লাহর নিকট থেকে ১ পুরিয়া (১৫ গ্রাম) গাঁজা জব্দ দেখিয়ে তাকে গ্রেফতার দেখান।
এরপর রাতে ওই এসআই নিজেই বাদী হয়ে যুবক আমানকে মাদক বিক্রেতা সাজিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার সন্ধায় গ্রেফতার আমান উল্লাহর পরিবারের লোকজন জানান, মাদক ক্রয়-বিক্রয়ের সাথে আমান উল্লাহ জড়িত নয়, সে পরিবারের নিষেধ উপক্ষো করে মাঝে মাঝে নেশা করে আসছিলো, শনিবার সন্ধায় রাস্তা থেকে তাকে আটক করে পুলিশ ১ পুরিয়া গাঁজা জব্দ দেখিয়ে মাদক কারবারি সাজিয়ে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাকে আদালতে সোপদ করেছে।
রবিবার সন্ধায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ জানান, বিষয়টি যদিও আইনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তারপরও ৫০ গ্রাম, ১০০ গ্রাম, আঁধা কেজি, এক কেজিও নয় মাত্র ১ পুরিয়া (১৫) গ্রাম গাঁজা জব্দ দেখিয়ে মাদকসেবীবে মাদক কারবারি সাজিয়ে মামলা রুজুর বিষয়টি এড়িয়ে গিয়ে থানা পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজার প্রদানের বিষয়টি নিশ্চিত করাটাই যথেষ্ট ছিল। মামলার বাদী তাহিরপুর থানার এসআই পংকজ দাশ বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমান উল্লাহকে মাদক মামলায় আসামি করা হয়েছে।